সামাজিক দুরত্ব ও সরকারি নির্দেশকে উপেক্ষা করে গোপনে চলছে প্রাইভেট টিউশন

সামাজিক দুরত্ব ও সরকারি নির্দেশকে উপেক্ষা করে গোপনে চলছে প্রাইভেট টিউশন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর, ৩ মে, লকডাউনে সামাজিক দুরত্ব ও সরকারি নির্দেশকে উপেক্ষা করে গোপনে চলছে প্রাইভেট টিউশনের কোচিং সেন্টার সেই চিত্রই ধরা পড়ল সাইন নিউজের ক্যামেরায়।দ্বাদশ শ্রেণীর একাধিক পড়ুয়াদের নিয়ে বাড়িতে চলছে কোচিং সেন্টার।চন্দ্রকোনা পৌরসভার ৬ নং ওয়ার্ড চুড়িপুকুর এলাকায় নিজের বাড়িতে কোচিং সেন্টার করতে দেখা গেলো প্রাইভেট টিউটর গৌতম আদককে।

ছাত্রছাত্রীদের বাড়ির ভিতর প্রবেশ করিয়ে দরজা লাগিয়ে গোপনেই চলছিল কোচিং।একসাথে গাদাগাদি করে মাস্ক ছাড়াই একাধিক পড়ুয়াদের বসিয়ে কোচিং নিচ্ছেন গৌতম আদক।লকডাউনে এভাবেই নিয়মিত কোচিং সেন্টার চালিয়ে যাওয়ার অভিযোগ উঠে গৌতমবাবুর বিরুদ্ধে।লকডাউনের জেরে সরকার স্কুল, কলেজ থেকে বিভিন্ন পরিক্ষা যেখানে বন্ধ বা স্থগিত রেখে সেখানে বাড়ির বাইরে পড়ুয়াদের বের করে ঝুঁকি নিয়ে নিজের বাড়িতে ডেকে কোচিং করানোয় ওই প্রাইভেট টিউটরের ভূমিকায় উঠছে প্রশ্ন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top