সার্ভার সমস্যায় বিমান পরিষেবা ব্যাহত

সার্ভার সমস্যায় বিমান পরিষেবা ব্যাহত

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, কোলকাতা, ৪ঠা নভেম্বরঃ আজ সকাল থেকেই বন্ধ ইন্ডিগো বিমান সংস্থার বিমান পরিষেবা। বিমান সংস্থা থেকে জানিয়েছে সার্ভারে প্রবলেম থাকার কারনে পরিষেবা ব্যাহত হয়েছে । ভোর থেকেই ইন্ডিগোর প্রতিটি বিমানে বোর্ডিং পাস এবং বিমান ওঠা নামায় সার্ভার প্রবলেম হয়। ব্যাপক হয়রানির শিকার হতে হয় যাত্রীদের।

ইন্ডিগো সংস্থার দাবি “আজ সকালে নেটওয়ার্ক প্রবলেম দেখা দেয়, তার দরুন  বিমান পরিষেবায় সমস্যা আসে। তাই আপাতত বিমান পরিষেবা বন্ধ রাখা হয়েছে”। ইন্ডিগোর বিমান ব্যাহত হওয়ায় হয়রানির শিকার হয়েছে  দেশের সকল যাত্রীগন। তবে ইন্ডিগো কর্তৃপক্ষের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধানের চেষ্টা করা হবে ও বিমান পরিষেবা স্বাভাবিক করে তোলা হবে। তবে  যাত্রীরা এখনও সন্তুষ্ট নন, বিমান পরিষেবা কখন স্বাভাবিক হবে সেই নিয়ে দ্বন্ধে যাত্রীরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top