
নিজস্ব সংবাদদাতা,পশ্চিম বর্ধমান ,১২ ই সেপ্টেম্বর :সালানপুরের বনজেমারি খনি এলাকায় এক অজ্ঞাত পরিচয় যুবককে গণধোলাই দিয়ে হত্যা করার ঘটনায় এখনও পর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তার করেছে সালানপুর থানার পুলিশ। গতকাল ঘটনার পর থেকেই এলাকায় পুলিশি অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। ঘটনায় আরও যারা জড়িত তাদের খোঁজেও এলাকায় পুলিশি তল্লাশি চালাচ্ছে। গ্রেপ্তার হওয়া ১৩ জনকে গতরাতে কুলটির চৌরঙ্গী ফাঁড়িতে রাখা হয়। আজ সকালে ধৃতদের আসানসোল মহকুমা আদালতে তোলা হয়



















