নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বধমান, ২৭ নভেম্বর, সালানপুর ব্লকের বিভিন্ন গ্রামে বিপিএল গ্রাহকদের প্রচুর পরিমানে বিল পাঠানো নিয়ে রূপনারায়ানপুর বিদ্যুৎ দপ্তরে বিক্ষোভ করলেন সাধারণ মানুষরা।তাদের অভিযোগ এক এক বাড়িতে ৫০০০০ টাকা থেকে ৩০০০০ টাকা পর্যন্ত তাদের বিল এসেছ। তাদের প্রশ্ন, তারা এই টাকা কথা থেকে ভরবে! এদিন বিক্ষোভকারীরা সমাজসেবী ভোলা সিং ও সুভাষ মহাজন কে সঙ্গে নিয়ে আসেন এবং রূপনারায়ানপুর বিদ্যুৎ দপ্তর অফিসের এস.এম প্রভাত কুমার সাথে এই প্রসঙ্গে আলোচনা করেন।
এই প্রসঙ্গে ভোলা সিং বলেন যে এই বিপিএল বিদ্যুৎ সংযোগ করা হয়েছিলো সি পি এম এর সরকার থাকার সময়।তার পরে হঠাৎ করে মোটা অঙ্কের বিল পাঠনো হয় গ্রাহকদের।তার ফলে সাধারণ মানুষ বিদ্যুৎ দপ্তর ঘেরাও করে কারণ তারা দিন মুজর কাজ করে এই মোটা অঙ্কের বিল তাদের পক্ষে মেটানো সম্ভব নয়।আমরা এই বিষয়ে এলাকার বিধায়ক বিধান উপাধ্যায় সঙ্গে কথা বলে একটা সিদ্ধান্ত নেওয়া হবে। এই বিষয়ে বিদ্যুৎ দপ্তরের আধিকারিক প্রভাত কুমার সংবাদ মাধ্যম কে কিছু বলতে চায়নইয়। তিনি জানান এই নিয়ে তার কিছু বলার নেই।
সালানপুর ব্লকের রূপনারায়ানপুর বিদ্যুৎ দপ্তরে বি পি এল গ্রাহকের বিক্ষোভ
সালানপুর ব্লকের রূপনারায়ানপুর বিদ্যুৎ দপ্তরে বি পি এল গ্রাহকের বিক্ষোভ
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



















