সালানপুর ব্লকে অবৈধ ইটভাটায় এস.ডি.এল.আর-এর অভিযান

সালানপুর ব্লকে অবৈধ ইটভাটায় এস.ডি.এল.আর-এর অভিযান

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান, ২৯ জানুয়ারি, সালানপুর ব্লকের মুচিডি গ্রামের একটা অবৈধ বাংলা ইটভাটায় ও মিলাকোলা গ্রামের অবৈধ চিমনি ভাটায় আজ এস.ডি.এল.আর ও সমরেন্দ্র নাথ নন্দর নেতৃত্বে এই দুই ভাটাতে হানা দেওয়া হয়। তার সাথে ছিলেন সালানপুর বি এল আর ও শুভদীপ টিকাদার, সালানপুর থানার আধিকারিক পবিত্র কুমার গাঙ্গুলী, রূপনারায়ণপুর ফাঁড়ির আধিকারিক সিকান্দার আলম, সালানপুর প্রাক্তন বি।এল। আর।ও রুদ্ররূপ ভট্টাচার্য্য সাথে আসানসোল থেকে একটা দমকল টিম আনা হয়।

তারা জেসিবি মেশিন দিয়ে মেলে কলা চিমনি ইটভাটায় ইট ভেঙে দেয় এবং কাঁচা ইটে জেসিবি মেশিনের দ্বারা খনন করে দমকল থেকে পাইপে করে জল ঢুকিয়ে দেওয়া হয়। এরফলে কাঁচা ইট সব নষ্ট হয়ে যায়। জানা গিয়েছে, মুচিডি গ্রামের বাংলা ইটভাটার মালিক তিন দিন সময় চেয়েছে ওইখান থেকে ইট সরিয়ে নেবার জন্য।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top