সিঙ্গি গ্রাম থেকে উদ্ধার হলো তাজা বোমা চাঞ্চল্য এলাকায়

সিঙ্গি গ্রাম থেকে উদ্ধার হলো তাজা বোমা চাঞ্চল্য এলাকায়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ৭ এপ্রিল ২০২১ বীরভূম: নানুর বিধানসভা কেন্দ্রের বোলপুর থানার অন্তর্গত সিঙ্গি গ্রাম। অভিযোগ রাতভোর দফায় দফায় চলে বোমাবাজি।

পরে রয়েছে বোমার সুতলি এমনকি তাজা বোমা ও। সিঙ্গি গ্রাম পঞ্চায়েতের অফিসের সামনে পড়ে রয়েছে তাজা বোমা। স্থানীয় বিজেপির অভিযোগ গতকাল রাতে তারা দলীয় পতাকা লাগাচ্ছিল, তা বাধা দেয় স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তারপরই দুই দলের দুষ্কৃতীদের মধ্যে চলে বোমাবাজি। ঘটনায় একজন গুরুতর জখম হয়েছে শাসক দলের। অন্যদিকে বিজেপি সমর্থকদের বেশ কিছু বাড়িঘর ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। গ্রামে চলছে পুলিশি টহল। এখনো পর্যন্ত আটক বা কোন গ্রেপ্তারের খবর নেই। তবে গ্রামে চাপা আতঙ্ক রয়েছে।

আরও পড়ুন…সালানপুর ও ক্ষুধিকা গ্রামে বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারলেন বিধান উপাধ্যায়

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top