নিজস্ব সংবাদদাতা,কাঁকসা,৩রা এপ্রিল :কাঁকসার বান্দ্রা এলাকায় সি পি আই এম এর দেওয়াল লিখন মুছে দেবার অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে ।
সি পি আই এম এর অভিযোগ গতকাল রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করেছে। প্রায় ৮ টির মত দেওয়াল মুছে দেওয়া হয়েছে বলে জানান সিপিআই এম নেতা বিরেস্বর মন্ডল। তিনি আরও বলেন গতকাল তাদের কর্মীরা বামুনারা অঞ্চলে পার্টি অফিস খুলতে গেলে তাদের কর্মীদের মারধর ও বাড়ি গিয়ে ধমকানো হয় ।
যদিও তৃণমূল নেতা সমরেশ ব্যানার্জি বলেন সব অভিযোগ মিথ্যা। নিজেরাই এই কাজ করে তৃণমূল কে বদনাম করার চেষ্টা চলছে। একই সাথে প্রচারের আলোয় আসার জন্য তারা এই কাজ করেছে। তৃণমূলের কেউ এই কাজ করে নি।
সিপিআইএম এর দেওয়াল লিখন মুছে দেবার অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে
সিপিআইএম এর দেওয়াল লিখন মুছে দেবার অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


















