সিবিআইয়ের মুখোমুখি বিজেপি নেতা মুকুল রায়

সিবিআইয়ের মুখোমুখি বিজেপি নেতা মুকুল রায়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্ক,কলকাতা: সিবিআই গোয়েন্দাদের মুখোমুখি হলেন বিজেপি নেতা মুকুল রায়। নারদা তদন্তে তলব করা হয়েছিল মুকুল রায়কে। শুক্রবার রাজনৈতিক কাজে ব্যস্ত থাকার জন্য তিনি সিবিআই দপ্তরের যেতে পারেননি। প্রতিনিধি পাঠিয়ে সময় চেয়ে নিয়েছিলেন। সিবিআইয়ের তরফ থেকে পরদিনই মুকুল রায়কে ফের তলব করা হয়। শনিবার কলকাতার নিজাম প্যালেস এ স্ব-শরীরে সিবিআই দপ্তরে হাজির হন মুকুল রায়। এই তদন্তে ইতিমধ্যেই এস এম মির্জাকে গ্রেপ্তার করা হয়েছে।সিবিআই-এর সূত্রে জানা যায় দুজনকে মুখোমুখি বসিয়ে জেরা করা হবে তাই মুকুল রায়কে তলব করা হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top