
নিজস্ব সংবাদদাতা,কলকাতা,২৪ শে অক্টোবর :আর্থিক কেলেঙ্কারি অভিযোগে অভিযুক্ত শোভন চট্টোপাধ্যায়কে পুনরায় তলব করল সিবিআই। বৃহস্পতিবার চিটফান্ড সারদা মামলায় সকাল ১১:৩০ নাগাদ তিনি সল্টলেকে অবস্থিত সিজিও কম্প্লেক্সর সিবিআই দপ্তরে আসেন। তার সঙ্গে ছিলেন তার বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। এদিনও রংমিলান্তি করে শোভন বৈশাখী দুজনেই পরনে ছিল গোলাপি রঙের বস্ত্র।



















