নিজস্ব সংবাদদাতা ৩রা এপ্রিল ২০২১উত্তর ২৪পরগণা: সিমেন্ট বোঝাই লরির সাথে বাইকের মুখোমুখি ধাক্কায় মৃত্যু হয় ১ বাইক আরোহীর। শনিবার সাতসকালে ঘটনাটি ঘটেছে বারাসাত ব্যারাকপুর রোড সংলগ্ন আরিফ বাড়ি মোরে। মৃত ব্যক্তির নাম রমজান আলী।
শাসন থানা এলাকার গোলাবাড়ির বাসিন্দা। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বারাসাত জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে রমজান আলী পেশায় বারাসাত কোর্টের আইনজীবী।আইনি কাজে সাত সকালে বারাসাত হেলাবটতলা মোড় থেকে ব্যারাকপুর এর দিকে যাচ্ছিলেন। সেই সময় উল্টো দিক থেকে আসা সিমেন্টের গাড়ি সজোরে এসে তাকে ধাক্কা মারে ।বাইক থেকে ছিটকে পড়ে যায় বছর পঁয়ত্রিশের ওই যুবক। তারপর এই ঘাতক গাড়িটিকে তাকে পিষে দেয় বলে অভিযোগ ।ঘটনাস্থলে পৌঁছায় বারাসাত থানার পুলিশ ।বারাসাত সদর জেলা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে ।এরপরেই তদন্তে নেমেছে বারাসাত থানার পুলিশ।
আরো পড়ুন…নয়াগ্রামের কুড়চীবনী গ্রামের এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার হল হরিণের মাংস,চামড়া এবং শিং



















