সিরিয়ালে আর্যর প্রেমে অপর্ণা, বাস্তবে শিরিনের হৃদয়ের মানুষ কে?

সিরিয়ালে আর্যর প্রেমে অপর্ণা, বাস্তবে শিরিনের হৃদয়ের মানুষ কে?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


বিনোদন – পর্দার অপর্ণা এখন আর্য সিংহ রায়ের ঘরণী। ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে আর্য-অপর্ণার রোম্যান্স এখন তুঙ্গে। Ditipriya Roy-এর ছেড়ে যাওয়া চরিত্রে এন্ট্রি নিয়েই নতুন অপর্ণা তথা Shirin Pal-এর সঙ্গে Jeetu Kamal-এর রসায়ন ইতিমধ্যেই নজর কেড়েছে দর্শকদের। অনস্ক্রিন কেমিস্ট্রিতে মুগ্ধ দর্শকরা তাই জানতে চান—বাস্তব জীবনে শিরিনের প্রেমিক কে? আর জিতুর সঙ্গে তাঁর ঘনিষ্ঠ দৃশ্য দেখে আদৌ কি হিংসা হয় বাস্তবের সঙ্গীর?
বাস্তবে শিরিনের প্রেমিকও টলিপাড়ার পরিচিত মুখ। সিরিয়ালে কাজ শুরু করার অনেক আগে থেকেই সম্পর্কে রয়েছেন তিনি। স্টার জলসার ‘কম্পাস’ খ্যাত অভিনেতা Jeet Sundar-এর সঙ্গে প্রেম করছেন শিরিন। সোশ্যাল মিডিয়ায় তাঁদের একাধিক ঘনিষ্ঠ ছবি রয়েছে। প্রেম নিয়ে কোনও রাখঢাক রাখেন না অভিনেত্রী; খোলামেলাভাবেই প্রেমিকের সঙ্গে ছবি ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে।
মঞ্চ, ছোটপর্দা থেকে ওটিটি—সব ক্ষেত্রেই কাজ করেছেন জিৎ সুন্দর। ক্লিক প্ল্যাটফর্মের ‘প্রফেসর সেনগুপ্ত’ কিংবা হইচইয়ের ‘বিজয়া’—বিভিন্ন চরিত্রে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। উল্লেখযোগ্য বিষয়, শিরিনের পর্দার নায়ক জিতু আর বাস্তবের প্রেমিক জিৎ—দু’জনের নামেই রয়েছে মিল। যদিও জিৎ সুন্দর শিরিনকে ‘প্রেমিকা’ নয়, ‘প্রিয় বন্ধু’ বলতেই বেশি স্বচ্ছন্দ। দু’জনেই মঞ্চাভিনেতা এবং একসঙ্গে একাধিক নাটকেও কাজ করেছেন।
সম্প্রতি গঙ্গার ঘাটে শিরিন ও জিৎ-এর একটি স্নিগ্ধ ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মজার বিষয়, সেই মুহূর্তের ফটোগ্রাফার ছিলেন শিরিনের পর্দার নায়ক জিতু কমল নিজেই। অনস্ক্রিন রসায়ন নিয়ে যখন নেটপাড়ায় আলোচনা তুঙ্গে, তখন বাস্তব জীবনের প্রেমিক জিৎ কিন্তু বেশ নিশ্চিন্ত। তাঁর মতে, জিতু শুধু সহকর্মীই নন, শিরিনের কাছে তিনি ভাইয়ের মতো। ফলে পর্দার রোম্যান্স ব্যক্তিগত সম্পর্কে কোনও প্রভাব ফেলে না।
প্রসঙ্গত, অপর্ণার চরিত্রে শিরিনের আগে দর্শক দেখেছেন দিতিপ্রিয়া রায়কে। জিতুর সঙ্গে মতবিরোধের জেরে তিনি ধারাবাহিক ছেড়ে বেরিয়ে যান বলে ইন্ডাস্ট্রিতে চর্চা রয়েছে। এরপরই শিরিন পালের আগমন। নতুন অপর্ণা হিসেবে ইতিমধ্যেই দর্শকদের মন জিতে নিয়েছেন তিনি এবং জিতুর সঙ্গে তাঁর অনস্ক্রিন রসায়ন এখন সিরিয়ালের অন্যতম আকর্ষণ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top