
নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা, ৯ মার্চ, আড়িয়াদহের ধ্রুব আশ্রম থেকে ১৩ জন শিশু শাস্তিপ্রাপ্ত অপরাধী পালিয়ে যায়।সিসিটিভি, সিকিউরিটির ব্যবস্থা থাকা সত্ত্বেও এরকম কিকরে হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।
১৮ বছরের নিচে আইনের শাস্তি প্রাপ্ত অপরাধীদেরকে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে ৩০ নম্বর শ্রী গোপাল মল্লিক রোড আড়িয়াদহ কলকাতা ৫৭ ধ্রুব আশ্রমে রাখা হয়। এইখান থেকে ১৩ জন শিশু শাস্তিপ্রাপ্ত অপরাধী পালিয়ে যায়। জানা যায়, এই ধ্রুব আশ্রমে দিনের বেলায় চারজন সিকিউরিটি কাজ করে এবং রাতে ৬ জন সিকিউরিটি কাজ করে। এরা সকলে প্রাইভেট সিকিউরিটি এজেন্সির অধীনে কাজ করে। সাথে আশ্রমের ভিতরে সিসিটিভির ব্যবস্থা রয়েছে, এখন প্রশ্ন উঠছে এতকিছুর পরও এই আশ্রম থেকে শাস্তিপ্রাপ্ত শিশু অভিযুক্তরা পালায় কি করে। যদিও এব্যপারে ধ্রুব আশ্রমের কর্তৃপক্ষ এই বিষয়ে কথা বলতে চাইনি।


















