সি এন জি অটো চালকদের আন্দোলনের পাশে বিজেপি

সি এন জি অটো চালকদের আন্দোলনের পাশে বিজেপি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর ,২ রা জুলাই :সি এন জি অটো চালকদের আন্দোলনের পাশে বিজেপি, স্মারকলিপি পেশ মহকুমাশাসককে

গত প্রায় ৬ দিন ধরে দুর্গাপুরের বন্ধ সিএনজি গ্যাস পরিষেবা । চরম আতান্তরে প্রায় বারো শ রও বেশি অটোর চালকেরা । গত কয়েক দিন ধরেই দুর্গাপুরের দুটি পাম্পে সিএনজি গ্যাস অমিল । ফলে রুটি রুজিতে টান পড়েছে অটো চালকদের । এর আগেও আন্দোলন করেছে অটো চালকেরা । এ বার অটোচালকদের পাশে এসে দাঁড়াল ভারতীয় জনতা পার্টি । আজ দুর্গাপুরের মহকুমা প্রশাসন ভবনের সামনে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ভারতীয় জনতা পার্টি । এই সমাবেশে যোগ দেন দুর্গাপুরের সিএনজি অটো চালকেরা । এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার বিজেপি সভাপতি লক্ষ্মণ ঘড়ুই সহ স্থানীয় বিজেপি নেতৃত্ব । লক্ষণ বাবুর অভিযোগ , রাজ্যের শাসকদল চক্রান্ত করেই এই সিএনজি পরিষেবা বন্ধ রেখেছে । লক্ষণ বাবুর অভিযোগ , অটোচালকেরা বিগত লোকসভা নির্বাচনে বিজেপিকে ভোট দেওয়াতেই তৃণমূলের এই চক্রান্ত । সিএনজি গ্যাসের সমস্যা নিয়ে বিজেপি এদিন দুর্গাপুরের মহকুমা শাসককে একটি স্মারকলিপিও পেশ করে । বিজেপি জেলা সভাপতি হুমকি দেন অবিলম্বে সিএনজি গ্যাস পরিষেবা স্বাভাবিক না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাবেন তাঁরা ।

প্রসঙ্গত উল্লেখ্য দুর্গাপুরের সিএনজি পরিষেবা আসানসোল থেকে হয় । শহরে মাত্র দুটি ফিলিং স্টেশন রয়েছে । একটি সিটি সেন্টার , অপরটি মেন গেট এলাকায় । এই মুহূর্তে দুর্গাপুরে পারমিট প্রাপ্ত অটোর সংখ্যা ১২০০ রও বেশি । সিএনজি গ্যাস পরিষেবা প্রদানকারী যে ট্যাঙ্কার সংস্থা রয়েছে , তাদের ধর্মঘটের ফলেই এই ভোগান্তি । সূত্রের খবর গত পরশু আসানসোলে এক বৈঠকে ট্যাঙ্কার অ্যাসোসিয়েশনের সমস্যা মিটে যায় । এর পর গতকাল সকালে প্রথম দফায় গ্যাস ট্যাঙ্কার শহরে আসে । কিন্তু বেলা গড়াতেই ফের সমস্যা শুরু হওয়ায় বন্ধ হয়ে যায় ট্যাঙ্কার পরিষেবা ।

মহকুমা শাসক অনির্বাণ কোলে জানিয়েছেন যে তিনি এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই জেলা শাসকের সাথে কথা বলেছেন । অবিলম্বে এই সমস্যা মেটাতে উদ্যোগী হয়েছেন মহকুমাশাসক, এমনটাই জানান তিনি । এর পাশাপাশি বিভিন্ন গ্যাস সরবরাহকারী সংস্থাগুলির সাথে আগামী সপ্তাহেই বৈঠক করবেন তিনি । শহরে আরও ফিলিং স্টেশনের প্রয়োজন রয়েছে বলে তাঁর অভিমত । তিনি আশাবাদী যে গ্যাস সরবরাহকারী সংস্থাগুলির সাথে বৈঠকে এই সমস্যার দীর্ঘস্থায়ী সমাধান সম্ভব ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top