
নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা, ১ এপ্রিল, সীমান্তের আদিবাসী মৎস্যজীবীদের ফোন নাম্বার সহ খাদ্য সামগ্রী তুলে দিলেন জেলা আরটিও বোর্ডের সদস্য গোপাল শেঠ। দেশ তথা রাজ্যজুড়ে লকডাউনের পর থেকে বনগা সীমান্ত এলাকায় মাছ ধরা প্রায় বন্ধ। এর জেরে সমস্যায় ঐ অঞ্চলের মৎস্যজীবীরা।
খবর পেয়ে পেট্রাপোল থানার ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের ফিরোজপুরে গিয়ে এলাকার প্রায় ৩০০ মৎস্যজীবী পরিবাররের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন জেলা পরিবহন দপ্তর এর সদস্য ও প্রাক্তন বিধায়ক শেঠ। খাদ্য সামগ্রী সঙ্গে তিনি বাসিন্দাদের দিলেন নিজের ফোন নাম্বার। সমস্যায় পড়লেই একটি ফোন করতে বললেন বাসিন্দাদের।
প্রত্যেক বাসিন্দার জন্য ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিড়া, বিস্কুট, বাতাসা,সবজি,আলু, মাস্ক, ডেটল, সাবান সহোযগে প্যাকেট বানানো হয়েছে।খাদ্য সামগ্রীর প্যাকেটগুলো একে একে লাইনে দাঁড়িয়ে সংগ্রহ করেন বাসিন্দারা। নিজের ফোন নাম্বার দিয়ে গোপালবাবু বাসিন্দাদের বলেন, “সমস্যা হলে যেন তাকে ফোন করে৷ গোপাল শেঠ বলেন” মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষের ব্যবস্থা করছেন, আমি তার প্রতিনিধি। মৎস্যজীবী আদিবাসী ভাই-বোনেরা অনাহারে রয়েছে খবর পেয়ে তাদের এলাকায় গিয়ে হাতে খাদ্য সামগ্রী তুলে দিলাম। সকলকে ফোন নাম্বার দিলাম সমস্যা হলে ফোন করবার জন্য”।



















