
নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা, ২৪ ফেব্রুয়ারি, বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার ভারত-বাংলাদেশ সীমান্তের গোবিন্দপুর গ্রামের মিহির সীমান্তে ঘটনাটি ঘটেছে। প্রায় ৫০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করল ১১২ নম্বর ব্যাটালিয়নের ই কোম্পানির সীমান্তরক্ষী বাহিনী।
আজ সোমবার ভোর বেলায় বস্তায় মজুদ করে রেখেছিল। ভারত থেকে বাংলাদেশ পাচার করার উদ্দেশ্যে রাহুল। যার বাজার মূল্য লক্ষাধিক টাকা। প্রায় ৫০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে জওয়ানরা। সেগুলি স্বরূপনগর থানার পুলিশ হাতে তুলে দেওয়া হয়েছে। গত তিন দিনে প্রায় হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করেছে সীমান্তরক্ষী বাহিনীর।



















