সুখবর, রেলের পর এবার চালু হবে বিমান পরিষেবা

সুখবর, রেলের পর এবার চালু হবে বিমান পরিষেবা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

১১ মে, ১২ মে থেকে চালু হচ্ছে রেল পরিষেবা, ইতিমধ্যে বুকিং শুরু হয়ে গিয়েছে।এবার রেলের পর বিমান পরিষেবা চালু হওয়ার কথা উঠে আসছে।যদিও এর আগেও জানা গিয়েছিল যে ১৭ মে লকডাউন উঠে যাওয়ার পর বিমান চালানোর ভাবনা-চিন্তা করা হচ্ছে।এবার তা আরও জোরালো হল।জানা গিয়েছে, আজ প্রধানমন্ত্রীর সঙ্গে রাজ্য সরকারের বৈঠকের পর জানা যাবে কবে, কতগুলো এবং কোন কোন বিমান চালু হবে।

দেশজুড়ে চলছে তৃতীয় দফার লকডাউন।সরকারের ঘোষণা মতো এই লকডাউন উঠবে ১৭ মে।এরপর দেশে কিভাবে কাজ চলবে, কি ব্যবস্থা নেওয়া হবে তা নিয়ে আলোচনা করার জন্য আজ প্রধানমন্ত্রী রাজ্য সরকারের সঙ্গে বৈঠকে বসেন।পাশাপাশি এই বৈঠকে বিমান পরিষেবা চালু নিয়েও সিদ্ধান্ত নেওয়া হবে বলে শোনা গিয়েছিল।শোনা যাচ্ছে, ২৫% বিমান প্রথমে চালু হবে।বিমান চালু হওয়ার নির্দিষ্টভাবে নির্দেশিকা বের হওয়ার পর শুরু হবে বুকিং।যদিও এই পরিষেবা চালু শুধুমাত্র অরেঞ্জ জোনে হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে সরকারের কথা বার্তা হিসেবে লকডাউন বাড়বে না বলেই মনে করছেন অনেকে। রেলের টিকিট বুকিংও শুরু হয়ে গিয়েছে সোমবার থেকে।পাশাপাশি বিমান পরিষেবা চালু হওয়ার খবর উঠে আসছে।কিন্তু এখনও বিমান পরিষেবা কবে চালু হবে তার সঠিক তথ্য অস্পষ্ট।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top