
নিউজ ডেস্ক,মুর্শিদাবাদ:মুর্শিদাবাদের সুতি থানার বাহাগলপুর এলাকায় এক বছর ১৩-এর নাবালিকাকে ধর্ষন করে শ্বাসরোধ করে খুনের অভিযোগ ।মৃত নাবালিকার নাম নাসমীরা খাতুন বয়স ১৩ বছর। জানা গিয়েছে গত কাল রাতে নাসমিরা খাতুন বাড়িতে গিয়ে বারিক সেখ নামে এক যুবক ধর্ষন করে,সেই মুহূর্তে বাড়ির ছোটো মেয়ে নাসরিন দেখে ফেলায় তাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে নাসমিরাকে শ্বাসরোধ করে খুন করে। এলাকায় ঘটনাটি জানাজানি হতেই স্থানীয়রা অভিযুক্ত কে ধরে ফেলে, সুতি থানার পুলিশ গিয়ে অভিযুক্ত যুবককে থানায় নিয়ে আসে এবং মৃত দেহ ময়নাতদন্তের জন্য জঙ্গীপুর পাঠানো হয়েছে।


















