সুতির বংশবাটী যাবার মোড়ে রাস্তার আন্ডারপাসের দাবিতে পথ অবরোধ

সুতির বংশবাটী যাবার মোড়ে রাস্তার আন্ডারপাসের দাবিতে পথ অবরোধ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,রঘুনাথগঞ্জ, ২০ শে জুন :মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার মঙ্গলজনের কাছে সুতির বংশবাটী যাবার মোড়ে রাস্তার আন্ডারপাসে দাবিতে টায়ার জ্বালিয়ে ঘন্টাখানেক পথ অবরোধ করে জাতীয় সড়ক অবরোধ করে এলাকার মানুষজন। ঘটনাস্থলে রঘুনাথগঞ্জ থানার পুলিশ গিয়ে অবরোধকারীদের সঙ্গে কথা বলে যান চলাচল স্বাভাবিক করে। এলাকাবাসীর দাবি সুতি বংশবাটির মোড় জাতীয় সড়ক ফোর লেন হওয়াই তাদের রাস্তা আগে যে অবস্থায় ছিল সে অবস্থায় বন্ধ হয়ে যায় তার কারণে তিন কিলোমিটার ঘুরে এলাকাবাসীকে বংশবাটী গ্রাম যেতে হয়। আন্ডার পাস হলে দুর্ঘটনা হাত থেকে রেহাই পাবে এবং প্রায় দুর্ঘটনা ঘটেই থাকে বলে অভিযোগ। এলাকাবাসীর দাবি এই সমস্যার যদি সমাধান না হয় আরো কঠিনতম আন্দোলনের পথে নামার হুশিয়ারি দেন

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top