
নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা, ৫ এপ্রিল, বসিরহাট মহকুমার মিনাখাঁ বিধানসভার আইলা বিধ্বস্ত এলাকাসহ বারোটি গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় ২ হাজার আদিবাসী সম্প্রদায় মানুষের হাতে বিধায়িকার ব্যক্তিগত তহবিল থেকে ৫ কেজি চাল, ২ কেজি আলু সহ অন্যান্য খাদ্য সামগ্রী, মাস্ক, স্যানিটাইজার, সাবান সহ বিভিন্ন সামগ্রী তুলে দিলেন।
নিজের হাতে প্যাকেট করে এসকল জিনিস তুলে দিলেন সাধারণ মানুষের হাতে। এদিন উপস্থিত ছিলেন বিধায়িকা ঊষা রানী মন্ডল, হাড়োয়া ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মৃত্যুঞ্জয় মন্ডল, মিনাখা ব্লক সভাপতি আইয়ুব হোসেন, গাজী কালাম মল্লিক, সোনাপুকুর শংকরপুর অঞ্চল সভাপতি বজলুর রহমান, জেলা পরিষদ সদস্য সিরাজুল ইসলাম সালিপুর অঞ্চল সভাপতি তরিকুল ইসলাম যুব সভাপতি মিরাজুল ইসলাম মিনাখা বিধানসভার চেয়ারম্যান মৃত্যুঞ্জয় মন্ডল, বিধায়িকা ঊষা রানী, ব্যক্তিগত তহবিল থেকে ৬০ কুইন্টাল চাল এবং কুড়ি কুইন্টাল আলু সহ সরিষার তেল, সয়াবিন ডাল, মাক্স, স্যানিটাইজার, সাবান সহ বেশ কিছু সামগ্রী নিজের হাতে প্যাকেট বন্দি করে সাধারণ মানুষকে তুলে দিলেন।



















