সুন্দরবনে গুলিভর্তি পিস্তল সহ গ্রেফতা এক ব্যবসায়ী

সুন্দরবনে গুলিভর্তি পিস্তল সহ গ্রেফতা এক ব্যবসায়ী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনা, ১৭ই সেপ্টেম্বর :সুন্দরবনে গুলিভর্তি পিস্তল সহ গ্রেফতা এক ব্যবসায়ী l বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ থানা সুন্দরবনের পুকুরিয়া কাঠপোল ঘটনা। বছর একুশের সমরেশ মন্ডল পেশায় ব্যবসায়ী ।ওই এলাকায় তার একটি জুতোর দোকান রয়েছে ।হিঙ্গলগঞ্জ থানা পুলিশের কাছে গোপন সূত্রে খবর যায় , ওই ব্যবসায়ী অসৎ উদ্দেশ্যে গুলিভর্তি পিস্তল রাখে ।আজ মঙ্গলবার ভোররাতে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ আগ্নেয়াস্ত্রসহ ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। যুবক শহরের বেশকিছুদিন তামিলনাড়ুতে কাজ করতে গিয়েছিল বেশ। কিছুদিন আগে তামিলনাড়ুর থেকে ফিরে ,কিশোরগঞ্জের কাঠ পোল এলাকায় একটি জুতোর দোকান করে। ব্যবসায়ী সূত্রে বাড়ি ওই একই জায়গায় ।কেন এই যুবক আগ্নেয়াস্ত্র রাখল ,পুলিশ তদন্ত শুরু করেছে ।প্রাথমিক অনুমান পুলিশের সুন্দরবন এলাকার বিভিন্ন জায়গায় দুষ্কৃতী কাজকম্মো চালানোর জন্য ,এবং এলাকায় সন্ত্রাস ও রাহাজানি করার জন্য, এই অস্ত্র সে নিয়েছিল ,কোথা থেকে দিয়েছিল কত টাকা নিয়েছিল এর সঙ্গে কোন দোষীদের যোগাযোগ আছে কিনা ,বা কোন বিগত দিনে দুষ্কৃতী কাজ করেছে কিনা রাজ্যের বিভিন্ন জায়গায়, সেটাও তদন্তে রেখেছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ । সমরেশ কে আজ মঙ্গলবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে ,এবং তাকে পুলিশ হেফাজতে নেয়ার জন্য বিচারকের কাছে আবেদন জানিয়েছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top