সুন্দরবনে বাড়ল রয়েল বেঙ্গল টাইগারের সংখ্যা, বাঘের সংখ্যা বেড়ে ৯৬

সুন্দরবনে বাড়ল রয়েল বেঙ্গল টাইগারের সংখ্যা, বাঘের সংখ্যা বেড়ে ৯৬

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ৬ মে, সুন্দরবনে বাড়ল রয়েল বেঙ্গল টাইগারের সংখ্যা। চলতি বছর ৮টি বাঘ বেড়েছে সুন্দরবনে। এ বছর বাঘের সংখ্যা বেড়ে হয়েছে ৯৬। আগের বছর এই সংখ্যা ছিল ৮৮। মোট রয়েল বেঙ্গলে বাঘিনীর সংখ্যাই বেশি। একই সঙ্গে বাঘের চোরাচালানের সংখ্যা কমেছে। সমস্ত বাঘ সুস্থ রয়েছে। জঙ্গলের বাঘে করোনার প্রভাব নেই। আজ সল্টলেকে এক সাংবাদিক সম্মেলন জানালেন বন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন বন দফতরের প্রতিমন্ত্রী সুজিত বোস সহ বন দফতরের আধিকারিকরা।

জাতীয় ব্রাঘ্র সংরক্ষণ কর্তৃপক্ষ (এনটিসিএ) এর নিয়ম অনুযায়ী ২০১০ সালে প্রথম সুন্দরবনে সর্বভারতীয় ব্রাঘ্র পরিগণনার অনুশীলন গুলি শুরু হয়। ২০১২ থেকে কিছু বেসরকারি প্রতিষ্ঠানের (এনজিও) সহযোগিতায় ও এনটিসিএ এর নির্দেশিকা অনুযায়ী বন দফতর চতুর্থ পর্যায়ে ব্রাঘ্র পরিগণনার অনুশীলন চালাতে থাকে। বিগত দুই বছরে বন দফতর বাইরের প্রতিষ্ঠান থেকে কেবল মাত্র যন্ত্র কাঠামোগত(ফাঁদ ক্যামেরা ও প্রশিক্ষণ) সহযোগিতাটুকু নিয়ে স্বনির্ভর ভাবে এই ফাঁদ ক্যামেরা পাতবার মাধ্যমে ব্রাঘ্র পর্যবেক্ষনের কাজ করতে পেরেছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top