সুন্দরবনে বুলবুলে ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে তুলে দেওয়া হল চেক

সুন্দরবনে বুলবুলে ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে তুলে দেওয়া হল চেক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনা, ৬ জানুয়ারি, বুলবুলের সবচেয়ে ক্ষতিগ্রস্ত সাতটি জেলার মধ্যে দক্ষিণ ২৪ পরগনা ও উত্তর ২৪ পরগনার ক্ষতির পরিমান খুব বেশি।কথা মতো আজ রাজ্য কৃষি দফতরের উদ্যোগে প্রায় ৪০০ জন ক্ষতিগ্রস্থ কৃষকদের হাতে ১০০০ থেকে ২৫০০ টাকা পর্যন্ত চেক তুলে দেওয়া হল।

বুলবুল রাজ্যে মৃতের সংখ্যা ১০ জনের মধ্যে বসিরহাট মহকুমায় ৭ জনের মৃত্যু হয়েছে। এখনোও নিখোঁজ ৫ জন।সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্দরবনের সন্দেশখালি হিঙ্গলগঞ্জ বসিরহাট সহ দশটি ব্লক। রাজ্য সরকার কেন্দ্রের কাছে ক্ষতিপূরণের জন্য আবেদন করা হয়। রাজ্যের ক্ষতিগ্রস্ত ও দুর্গত মৃত মানুষের পরিবারের পাশে দাঁড়াতে বেশ তৎপর সরকার। আগেই ঘোষণা করা হয়েছিল রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় মৃত পরিবারের আর্থিক অনুদানের পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে চেক তুলে দেয়া হবে। তারই নাম নথিভুক্ত চলছিল বেশ ক’দিন ধরে।

এদিন রাজ্য কৃষি দফতরের উদ্যোগে বসিরহাট এক নম্বর ব্লকের কৃষি আধিকারিক দেবজানি ঘোষ নিমদাঁড়িয়া ও কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সাহারব মন্ডল সহ প্রশাসনিক কর্তারা পঞ্চায়েতের ভবনে প্রায় ৪০০ জন ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে ১০০০ থেকে ২৫০০ টাকার চেক তুলে দিলেন। ক্ষতিগ্রস্ত কৃষকরা জানিয়েছেন, “যেভাবে আমাদের পাশের রাজ্য সরকার দাঁড়িয়েছে। আমরা যাতে পুনরায় আবার সবজি ফসল তৈরি করতে পারি।এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে যাতে নতুন করে শীতকালীন ও গ্রীষ্মকালীন শস্য বীজ কৃষি দপ্তর বিনামূল্যে দেন। আমরা চাষ করে তাতে আগামী দিনে আমাদের আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top