সুন্দরবনে বেড়াতে এসে নদীতে তলিয়ে গেল এক পর্যটক

সুন্দরবনে বেড়াতে এসে নদীতে তলিয়ে গেল এক পর্যটক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, দক্ষিন ২৪ পরগণা, ২৬ নভেম্বর,  সুন্দরবনে বেড়াতে এসে হঠাৎ নদীতে তলিয়ে গেল এক পর্যটক। যুবকের নাম সৈকত রায়, নদীয়ার চাকদার বাসিন্দা। সোমবার বিকালে সাতজেলিয়ার কাছে ঘটনাটি ঘটে।

তবে যুবকের মৃতদেহ এখনও পাওয়া যাজায়নি।নিদীতে তল্লাশি চালানো হচ্ছে। এদিন কুলতলি র কৈখালি থেকে ২৩ জনের একটি পর্যটকের দল মেকানিকাল বোট নিয়ে সজনেখালির দিকে যাচ্ছিল। সাতজেলিযার কাছে বোট থেকে পা পিছলে জলে পড়ে যান ওই পর্যটক। সঙ্গীরা তাকে উদ্ধার করতে না পেরে কুলতলি থানায় জানায়। ততক্ষণে অন্ধকার নেমে আসায় পুলিশের পক্ষে তল্লাসি চালানো সম্ভব হয়নি। আজ সকাল থেকে তল্লাশি চলছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top