
নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা, ৫ এপ্রিল, বসিরহাট মহকুমার টাকি রামকৃষ্ণ মঠের উদ্যোগে হাসনাবাদ হিঙ্গলগঞ্জ সন্দেশখালির সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চলের অবহেলিত দরিদ্র ঝুপরি বাসির পাশে দাঁড়ালো টাকি রামকৃষ্ণ মঠ ও মিশন। গোটা দেশবাসী করোনার জেরে গৃহবন্দী হতে বাধ্য হয়েছে। এতে বিশেষ ভাবে সমস্যায় পড়েছে গরিব মানুষ। সমস্যায় সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চলের পিছিয়ে পরা মানুষ। একদিকে অবহেলিত দিনও দরিদ্র মানুষ অন্যদিকে ঝুপড়িবাসি যখন এইসব মানুষগুলো অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে।
এইসকল পরিবারে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়ে পাশে দাঁড়ালো রামকৃষ্ণ মঠ ও মিশন। পাশাপাশি মানুষদের করোনা সংক্রান্ত বার্তা দিয়ে সচেতন করার প্রয়াস চালাচ্ছে, সাথে গরিব মানুষগুলোকে স্যানিটাইজার মাক্স দেওয়া হয়। অন্যদিকে চাল-আটা সরষের তেল ডাল প্যাকেট বন্দি খাবার গ্রামের মানুষের হাতে তুলে দিচ্ছেন।সবমিলিয়ে এই সংকট মুহূর্তে রামকৃষ্ণ মঠ ও মিশন যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে তা বলা বাহুল্য। এদিন টাকি রামকৃষ্ণ মঠ ও মিশনের সম্পাদক পরিশুদ্ধ নন্দ জি মহারাজ বলেন, “আমরা লাগাতার মানুষকে একদিকে সচেতনতা বার্তা অন্যদিকে খাবারের বন্দোবস্ত করে যাবো যতদিন পর্যন্ত লকডাউন না উঠবে। যারা দিন আনা দিন খাওয়া তাদের পাশে আমাদের দাঁড়ানো উচিত আমরা সব সময় সেই মন্ত্রে দীক্ষিত। সবাইকে বলব দেশ রাজ্য সরকার যে ভাবে মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। আপনারা এগিয়ে আসুন এসে সাহায্য করুন। এই মহামারী করোনা ভাইরাসের বিরুদ্ধে আমাদের লড়াই এ লড়াই জিততে হবে। রাজ্য সরকারের নির্দেশ মানুষ ঘরে থাকুন দূরত্ব বজায় রাখুন। আইন ভাঙবেন না নিজে বাঁচুন অন্যকে বাঁচান লড়াই আমাদের সবার”।



















