নিজস্ব সংবাদদাতা ,দঃ ২৪ পরগনা, ১০ই মার্চ :সুন্দরবন এর রায়মঙ্গল নদীতে উদ্ধার হল বিরল প্রজাতির কচ্ছপ। বনদফতর ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রায়মঙ্গল এ মাছ ধরতে যায় একদল মৎসজীবী। সেখানেই মৎস্যজীবীর জালে উদ্ধার হয় কচ্ছপ টি। কচ্ছপটি দেখে মৎস্যজীবীদের মনে হয় শতাব্দী প্রাচীন বিরল প্রজাতির। এর পর বসিরহাট মহকুমার সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লক এর রমাপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত অফিসে নিয়ে আসা হয় সেখান থেকে বনোদফতর এর হাতে তুলে দেওয়া হয়। সুন্দরবন টাইগার ফরেস্ট রেঞ্জের অতিরিক্ত আধিকারিক অনিন্দ্য গুহঠাকুরতা জানান, খাদ্যের সন্ধানে কচ্ছপটি পথ ভুল করে পাশের বঙ্গোপো সাগর থেকে রায়মঙ্গল নদীতে চলে আসে। এরপর সেটি মৎস্যজীবীদের জালে ওঠে। প্রজাতির কচ্ছপটির ওজন 25 কেজি। দৈর্ঘ্যে দেড় ফুট প্রস্থে লম্বা এক ফুট। ধূসর বর্ণের বিরল প্রজাতির কচ্ছপটি অলিভ রিটলেক বা হকস বিল্ড প্রজাতির।
সুন্দরবন এর রায়মঙ্গলে বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার
সুন্দরবন এর রায়মঙ্গলে বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


















