সুস্থ হয়ে বাড়ি ফিরলো মুর্শিদাবাদের ৪ করোনা আক্রান্ত

সুস্থ হয়ে বাড়ি ফিরলো মুর্শিদাবাদের ৪ করোনা আক্রান্ত

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ, ১৬ মে, চার করোনা আক্রান্তের রিপোর্ট নেগেটিভ আসার পরে হাসপাতালের পক্ষ থেকে তাদের সম্বর্ধনা জানিয়ে পাঠানো হল বাড়িতে। শনিবার বহরমপুর মাতৃসদন কোভিড-১৯ হাসপাতাল থেকে চার রোগীর করোনা আক্রান্তের রিপোর্ট নেগেটিভ আসার পরেই হাসপাতাল কর্তৃপক্ষ ওই চার জন রোগীর হাতে ফুলের তোড়া এবং মিষ্টির প্যাকেট তুলে দিয়ে তাদের সম্বর্ধনা জানায়। তারপর তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার ব্যবস্থা করা হয়।

উল্লেখ্য, গত কয়েকদিন আগে মুর্শিদাবাদের সুতি ও রঘুনাথগঞ্জ এলাকার চারজন আক্রান্তের হদিস পাওয়া গিয়েছিল। তারপর তাদের চিকিৎসা হওয়ার পরে শনিবার তারা সুস্থ হয় এবং তাদেরকে বাড়ির উদ্দেশ্যে পাঠানোর ব্যবস্থা করা হয়। ওই চারজন সুস্থ ব্যক্তি জানিয়েছে করোনা কোন ভয়াবহ রোগ নয়। সুচিকিৎসা করলে খুব তাড়াতাড়ি সুস্থ হওয়া সম্ভব।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top