বিনোদন – ইন্ডাস্ট্রির অন্দরে সুস্মিতা দে ও সাহেব ভট্টাচার্যের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন চলছে। যদিও টেলিপর্দার জুটি নিজেদের বরাবরই ভালো বন্ধু হিসেবে পরিচয় দিয়েছেন এবং ‘স্পিকটি নট’ মুডে রয়েছেন। কিন্তু স্টুডিওপাড়ায় কান পাতলেই শোনা যায় তাঁদের প্রেমের গুঞ্জন।
এতকাল এই গুঞ্জন মিষ্টি হাসিতে এড়িয়ে গেলেও সুস্মিতার জন্মদিনে সাহেবের একটি পোস্ট যেন সেই গুঞ্জনেই সিলমোহর দিল। নেটিজেনদের মতে, পোস্টের ভাষা এবং বিষয়বস্তু ইঙ্গিতপূর্ণ।
সাহেব পোস্টে লিখেছেন, “হয়তো আমাদের এই যাত্রাপথ দীর্ঘ হবে, কিন্তু এও জানি যে, তোমার সঙ্গে সেই পথচলা খুব সহজ ও সচ্ছল হবে। সমস্ত ওঠাপড়ায় পাশে থাকব। নির্ভরযোগ্য আশ্রয় হব তোমার। আর তোমার সমস্ত ‘বিরক্ত করা’কেও আমি সহ্য করে নেব। তুমি শুধু তোমার হাসিমুখটা ধরে রেখ চিরটাকাল। তোমার এই হাসিটাই আমার কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ।”
এই পোস্টের পর থেকেই নেটিজেনদের বক্তব্য, সুস্মিতার জন্মদিনের মতো শুভদিনেই সাহেব ইঙ্গিতপূর্ণ পোস্টের মাধ্যমে তাঁদের সম্পর্কের সিলমোহর দিয়েছেন বলে মনে হচ্ছে।



















