সৃজিতের নতুন ছবিতে গোয়েন্দা কানাইচরণ, ক্রিকেটারের লুকে চমকে দিলেন ইধিকা পাল

সৃজিতের নতুন ছবিতে গোয়েন্দা কানাইচরণ, ক্রিকেটারের লুকে চমকে দিলেন ইধিকা পাল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বিনোদন – বাংলা সিনেমায় ফেলুদা, ব্যোমকেশ ও কাকাবাবুর পর এবার বড় পর্দায় আসতে চলেছে এক নতুন গোয়েন্দা চরিত্র—‘গোয়েন্দা কানাইচরণ’। পরিচালক সৃজিত মুখার্জির পরিচালনায় তৈরি হতে চলা এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন যিশু সেনগুপ্ত। ক্যামেলিয়া প্রোডাকশনের প্রযোজনায় নির্মিত এই ছবিকে ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে।

তবে শুধু নতুন গোয়েন্দা চরিত্রই নয়, ছবিতে অভিনেত্রী ইধিকা পালের উপস্থিতিও এখন চর্চার কেন্দ্রবিন্দু। আগামী আগস্ট মাস থেকে ছবির শুটিং শুরু হওয়ার কথা। তার আগে জোরকদমে চলছে প্রস্তুতি এবং সম্প্রতি সম্পন্ন হয়েছে ইধিকা পালের লুক টেস্ট।

লুক টেস্টে সম্পূর্ণ ভিন্ন অবতারে দেখা যায় ইধিকাকে। দুধসাদা ক্রিকেট জার্সি, মাথায় হেলমেট, পায়ে প্যাড ও স্নিকার্স পরে একেবারে পেশাদার ক্রিকেটারের বেশে হাজির হন তিনি। চরিত্রের প্রস্তুতিতে ক্রিকেটের বিভিন্ন কৌশলও রপ্ত করতে দেখা যায় তাঁকে।

প্রকাশিত ছবিতে দেখা গিয়েছে, ক্রিকেটপ্রেমী পরিচালক সৃজিত মুখার্জি নিজেই ইধিকাকে ব্যাটিং স্টান্স ও শট খেলার সূক্ষ্ম বিষয়গুলি শেখাচ্ছেন। অন্য একটি ছবিতে কপিবুক স্টাইলে ব্যাট হাতে দাঁড়িয়ে থাকা ইধিকাকে দেখে অনেকেই তাঁকে একজন পেশাদার ক্রিকেটার বলেই মনে করছেন। ছবিতে তাঁর চরিত্র কী, তা এখনও নির্মাতারা প্রকাশ না করলেও নতুন এই লুক ইতিমধ্যেই দর্শকদের কৌতূহল বাড়িয়ে দিয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top