
নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ১০ মে, সেক্টর ফাইভের ১০ তলার একটি বহুতল অফিসে আগুন লাগায় গোটা এলাকায় উত্তেজনার সৃষ্টি। সকাল দশটা নাগাদ হঠাৎ বহুতল অফিসে আগুনের শিক্ষা দেখা যায়।ধীরে ধীরে সেই আগুন ক্রমশ গোটা বিল্ডিংয়ে ছড়িয়ে পড়ে।
আগুন লাগায় ফায়ার এলার্ম বাজার পর সবাই তড়িঘড়ি ঘটনাস্থলে আসে ও ডোমকলকে খবর দেয়।ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন এসে বেশ কিছুক্ষনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন মন্ত্রী সুজিত বসু।



















