সেতুর নিচ থেকে অবৈধভাবে চলছে বালি চুরি, ঘটতে পারে বড়োসড়ো দুর্ঘটনা

সেতুর নিচ থেকে অবৈধভাবে চলছে বালি চুরি, ঘটতে পারে বড়োসড়ো দুর্ঘটনা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,বীরভূম ,১১ ই জুলাই :সেতুর নিচ থেকে অবৈধভাবে চলছে বালি চুরি, ঘটতে পারে বড়োসড়ো দুর্ঘটনা।
ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের নিয়ম অনুসারে নদীর আড়াই কিলোমিটারের মধ্যে বালি তোলা নিষিদ্ধ, এছাড়াও কোন সেতুর নীচ অথবা পাশ থেকে বালি তোলা সম্পূর্ণ বেআইনি। তাছাড়া বর্ষাকালীন সময়ে নিয়ম অনুযায়ী বিজ্ঞপ্তি দিয়ে বালি তুলতে নিষেধাজ্ঞা জারি করে ভূমি ও ভূমি সংস্কার দপ্তর।

কিন্তু কোথায় আইন! আইন আর সরকারি নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে সেতুর নিচে থেকে অবাধে চলছে গাড়ির পর গাড়ি বালি তোলার কাজ। আর এসব বিষয়ে বলতে গেলে ওপার থেকে আসে হুমকি। “অমর ভুল করছিস কিন্তু।”

সরকারি নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করেও সেতুর নিচ থেকে এই বর্ষাকালীন মুহূর্তে বালি তোলার কাজ চলছে অজয় নদের উপর অবন সেতুতে। আর এখান থেকেই ট্রাকের পর ট্রাক বালি ভর্তি হয়ে পাচার হয়ে যাচ্ছে।

বালি তুলতে আসা শ্রমিকদের চালানের বিষয়ে জিজ্ঞাসা করলে জানান, “চালান মালিকের কাছে আছে, আমরা ওসব জানি না।” তবে বালির মালিকের নাম বলতে নারাজ ওই শ্রমিক।

বালি পাচারকারী ইসরাইল শেখকে ধরা হলে তিনি তো সাংবাদিকদের বুম সরিয়ে দিয়ে সরাসরি হুমকি দেন চিত্র সাংবাদিককে। বলেন, “এ অমর ভুল করছিস কিন্তু!” তিনি এও বলেন, “স্টক বালির কোন চালান আমার কাছে নেই।”

এ বিষয়ে বোলপুরের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক সঞ্জয় রায় জানান, “বালি তোলার বিষয়ে খবর পেলে আমরা সঙ্গে সঙ্গে রেড করি। এবিষয়ে পুলিশকেও জানানো আছে। সেতুর নিচ থেকে বালি তোলার ঘটনাটি খতিয়ে দেখছি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top