
নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি,৬ই মার্চ: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় দীর্ঘদিন ধরে পুরনিগমের 47 নং ওয়ার্ডে সেতু বেহাল থাকার পর এলাকায় তৈরি হল নতুন অস্থায়ী সেতু। শিলিগুড়ি পুরনিগমের 1 নম্বর ওয়ার্ড ও 47 নং ওয়ার্ডের মধ্যে যোগাযোগকারী পাতিকলোনির পঞ্চ নদীর উপর সেতুই ওই এলাকার একমাত্র রাস্তা। শিলিগুড়ি শহরে যানজট হলে ওই সেতু দিয়েই মাটিগাড়া এলাকায় পৌঁছে যায় খুব সহজেই। তবে সেতুটি বহু পুরনো হওয়ায় বেশ কয়েক বছর থেকে ভগ্ন অবস্থায় পরিণত হয়েছে। স্থানীয় এলাকাবাসীরা বিষয়টি নিয়ে বেশ কয়েকবার বিভিন্ন মহলে দরবার করলেও কার্যত কোনো লাভই হয়নি।

যার ফলে প্রাণের ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হচ্ছিল দুই ওয়ার্ডের বাসিন্দা দের। অবশেষে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় তৈরি করা হয়েছে একটি অস্থায়ী সেতু। একইসঙ্গে পঞ্চ নদীর অপর পুরনো সেতুটি ভেঙ্গে নতুন সেতু করার পরিকল্পনা নিয়েছে রাজ্যের পূর্ত দপ্তর। স্বাভাবিকভাবেই রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানানোর পাশাপাশি মুখ্যমন্ত্রী কে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী।
অন্যদিকে বুধবার দুপুরে পাতি কলোনির পঞ্চ নদীর সেতু তৈরীর কাজ ক্ষতিয়ে দেখতে এলেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। সেতুর কাজ ক্ষতিয়ে দেখার পাশাপাশি এলাকায় সৌন্দর্যায়ন এ বেশ কিছু পরিকল্পনা কথা তিনি জানান।



















