নিজস্ব সংবাদদাতা,পূর্ব বর্ধমান,৫ই মার্চ: সেনার বিরুদ্ধে গত ৩ রা মার্চ পূর্ব বর্ধমানের কোটা গ্রামের বাসিন্দারা গ্রামে মিছিল করে আন্দোলনে নামার ডাক দিয়েছিল ।সেই মত মঙ্গলবার সকাল থেকেই বুদবুদের কোটা মোড়ে কোটা গ্রামের বাসিন্দারা অবস্থান বিক্ষোভে বসে। তাদের অবস্থান বিক্ষোভ চলবে বুধবার পর্যন্ত। বিক্ষোভকারীদের অভিযোগ সেনা জোর করে তাদের গ্রামের ঢোকার রাস্তা দখল করে নিয়েছে। ঐ রাস্তা জেলাপরিষদের আর্থিক সহযোগিতায় কয়েকবার তৈরি হয়েছে। এমনকি ওই রাস্তার উপরেই আছে পঞ্চায়েত অফিস, স্কুল,ব্যাংক ইত্যাদি। দীর্ঘ দিনের পুরোনো ওই রাস্তা বন্ধ হয়ে গেলে আগামী দিনে তারা কি ভাবে গ্রামে ঢুকবে বা ছাত্রছাত্রীরা কি ভাবে স্কুল কলেজ যাবে সেই নিয়েই চিন্তায় পড়েছে। ওপর দিকে দু দিনের অবস্থান বিক্ষোভের পরেও কোনো সুরাহা না হলে আগামী দিনে আমরণ অনশনে বসবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ওই এলাকার বাসিন্দারা। যদিও সেনা গ্রামবাসীদের কোনো কথা না এক প্রকার জোর পূর্বক রাস্তা দখল করেছে বলে অভিযোগ করে তারা
সেনাদের বিরুদ্ধে অবস্থান বিক্ষোভে গ্রামবাসীরা
সেনাদের বিরুদ্ধে অবস্থান বিক্ষোভে গ্রামবাসীরা
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



















