
নিজস্ব সংবাদদাতা,পশ্চিম বর্ধমান,৩১ শে আগস্ট : বুদবুদ থানা এলাকায় একটি হোটেল ভাড়া নিয়ে দিন কয়েক ধরেই সেনাবাহিনীতে চাকরি করিয়ে দেবে বলে ইন্টারভিউ করছিল । এই ঘটনা সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগের নজরে আসে। এরপর স্থানীয় বুদবুদ থানার পুলিশকে নিয়ে গতকাল তিনজনকে গ্রেফতার করে । আজ তাদের দুর্গাপুর মহকুমা আদালতে পাঠানো হয় । এই চক্রের সাথে আরো কে কে যুক্ত তা তদন্ত করছে বুদবুদ থানার পুলিশ ।


















