সেন্ট্রাল মেডিক্যাল স্টোরের এক কর্তার শরীরে মিলল করোনা পজেটিভ, আক্রান্ত তিন নার্সও

সেন্ট্রাল মেডিক্যাল স্টোরের এক কর্তার শরীরে মিলল করোনা পজেটিভ, আক্রান্ত তিন নার্সও

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ১৮ এপ্রিল, এবার করোনা ধরা পড়ল সেন্ট্রাল মেডিক্যাল স্টোরের এক কর্তার শরীরেও।পাশাপাশি আক্রান্ত তিন নার্সও।জানা গিয়েছে, ওই তিন নার্স হাওড়া হাসপাতাল, এমআর বাঙুর ও দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে কর্মরত।তিনজনেই এখন হাসপাতালে চিকিৎসারত।

ইতিমধ্যে মেডিক্যাল স্টোরের কর্তার সংস্পর্শে আসা ৪৬ জনকে চিহ্নিত করা হয়েছে।আপাতত ১৭ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।পরে আরও বাকিজনের নমুনা পাঠানো হবে।এই ৪৬ জনকেই কোয়ারেন্টাইন রাখা হয়েছে।স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রক দ্বারা জানা গিয়েছে, ভারতে গত ২৪ ঘন্টায় নতুন করে ৯৯১ জন করোনা আক্রান্ত, মৃত্যু হয়েছে ৪৩ জনের।সকলকে লকডাউন মেনে ঘরের মধ্যে থেকে এই সংক্রমণকে কমানোর প্রয়াস চালিয়ে যেতে হবে।গবেষকরা এই ভাইরাস প্রতিরোধের টিকা আবিষ্কারের জন্য দিন-রাত প্রচেষ্টা চালাচ্ছে।সূত্রের খবর, আগামী সপ্তাহে সেই টিকা মানবদেহে প্রয়োগ করা হবে।যদি ফল মেলে তাহলে এই টিকার দ্বারা করোনা সংক্রমণ আটকানো সম্ভব হবে বলে জানিয়েছে গবেষকগণ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top