নিজস্ব সংবাদদাতা ৬ফেব্রুয়ারি২০২১ নিউটাউন: নিউটাউনের সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের কনভোকেশনে উপস্থিত ছিলেন রাজ্যপাল জাগদীপ ধনকার। এদিন তিনি জানিয়েছেন মানুষের জীবনে শিক্ষার গুরুত্ব অপরিসীম ।
প্রতিটি মানুষকে নিজের জন্য এবং জাতির উদ্দেশ্যে শিক্ষাগত যোগ্যতা অর্জন করা উচিত ।এক্ষেত্রে তিনি স্বামী বিবেকানন্দ এবং কবিগুরু রবীন্দ্রনাথের নাম টেনে এনেছেন। তিনি জানিয়েছেন স্বামী বিবেকানন্দ জানিয়েছিলেন, ওঠ, জাগো, যতক্ষণ না পর্যন্ত নিজের লক্ষ্যে পৌঁছাতে পারছো। সেই বানী এদিন রাজ্যপালের মুখে শোনা যায়। অন্যদিকে তিনি জানিয়েছেন গণতান্ত্রিক দেশে সবারই সমান অধিকার রয়েছে। তাই শিক্ষার অধিকার সবার থাকা দরকার বলে তিনি জানিয়েছেন। অন্যদিকে তিনি জানিয়েছেন আগামী বিধানসভা নির্বাচনে ভোট যেন একদম নিরপেক্ষভাবে হয় এবং ফেয়ারলেস হয এবং তাতে কোনো রকম গন্ডগোল অশান্তি যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে । এই জন্য যে সমস্ত সরকারি আধিকারিক যে পোস্টে নিযুক্ত রয়েছেন তারা যেন কখনোই রাজনৈতিক বা রাজনীতির শিকার না হন ।যদি কোনো সরকারি আধিকারিক রাজনীতির শিকার হন তাহলে তিনি সবচেয়ে বড় ক্রাইম করবেন বলে জানিয়েছেন রাজ্যপাল। অন্যদিকে তিনি জানিয়েছেন যদি উপরমহল থেকে কোন প্রেসার আসে তাহলেও জানো কোন সরকারি আধিকারিক নিজের নিয়মানুবর্তিতা ও কার্যকলাপ থেকে না সরে যান ।সর্বোপরি আগামী বিধানসভা নির্বাচন শান্তিপূর্ণভাবে হয় সেদিকে খেয়াল রাখা উচিত এবং এই বিষয়ে তিনি সবাইকে আরো একবার সচেতন করেছেন।



















