সেলিব্রিটি ইমেজ ঝেড়ে সাধারণ সেনাকর্মীর মতোই কাটল ধোনির স্বাধীনতা উদযাপনের দিন

সেলিব্রিটি ইমেজ ঝেড়ে সাধারণ সেনাকর্মীর মতোই কাটল ধোনির স্বাধীনতা উদযাপনের দিন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

কথা রাখলেন মহেন্দ্র সিং ধোনি। লাদাখে সেনার পোশাকে উদযাপন করলেন ৭৩তম স্বাধীনতা দিবস। সেলিব্রিটি ইমেজ ঝেড়ে ফেলে আর পাঁচজন সাধারণ সেনাকর্মীর মতোই কাটল ধোনির স্বাধীনতা উদযাপনের দিন। দিনভর কাটালেন জওয়ানদের সঙ্গে।বুধবারই লাদাখ পৌঁছে গিয়েছিলেন ভারতীয় সেনার টেরিটোরিয়াল আর্মির সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল।

লাদাখের সেনা হাসপাতালে অসুস্থ জওয়ানদের দেখতেও যান টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক। সেখানে অসুস্থ বা আহত জওয়ান এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন মাহি। তারপর সেনার হেডকোয়ার্টারে গিয়ে সময় কাটান অন্য জওয়ানদের সঙ্গে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top