সোনারপুর টাউন তৄণমুল কংগ্রেস সভাপতি হিসেবে দাবি করলেন একসঙ্গে দুজন ব্যক্তি

সোনারপুর টাউন তৄণমুল কংগ্রেস সভাপতি হিসেবে দাবি করলেন একসঙ্গে দুজন ব্যক্তি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনা, ২৩ ডিসেম্বর, দলের সভাপতি পদকে কেন্দ্র করে সোনারপুরে প্রকাশ্যে এল তৄণমুলের গোষ্ঠী কোন্দল৷ সোনারপুর টাউন তৄণমুল কংগ্রেস সভাপতি হিসেবে দাবি করলেন রঞ্জিত রায় ও কৄষ্ণপদ মন্ডল৷ দুজনেই নিজেদের নাম সভাপতি হিসেবে দিয়ে এলাকার নানান জায়গায় বিভিন্ন ধরনের পোষ্টার দিয়েছেন৷ এমনকি মিটিং মিছিলও করছেন একই পদের দাবিদার হিসেবে৷
এই বিষয়ে রঞ্জিত রায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, দলের জেলার উচ্চ নেতৄত্বের নির্দেশেই তিনি সভাপতি৷ অন্যদিকে চেয়ারম্যান তথা এলাকার বিধায়ক অধ্যাপক জীবন মুখোপাধ্যায় বলেন রঞ্জিত রায় অবৈধ৷ শুধু তাই নয় তার বিরুদ্ধে তোলাবাজি সহ একাধিক অভিযোগ থাকায় তাকে সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি৷

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top