
নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ ২৪ পরগনা,১৯শে সেপ্টেম্বরঃ কড়া স্কুলের প্রধানশিক্ষক ৷ তাকে উপযুক্ত শিক্ষাদিতে স্কুলে চুরির ঘটনা ঘটাল স্কুলেরই চার ছাত্র ৷ তাদের আরও দুই বন্ধুর সাথে আলোচনা করে পরিকল্পনামাফিক স্কুল থেকে ৫টি সিসিটিভি ক্যামেরা, খেলার সরঞ্জাম ও টিচারদের স্টাফরুমের নানান জিনিস তারা নিয়ে নেয় ৷ ঘটনার তদন্তে নেমে স্কুলের সিসিটিভি ফুটেজ খতিয়ে পুলিশ দেখে যে স্কুলেরই চার ছাত্র এই ঘটনায় জড়িত ৷ তারা সকলেই দ্বাদশ শ্রেনীর ছাত্র ৷ স্কুলের প্রধান শিক্ষক পার্থ প্রতিম বৈদ্য ৷ মাস দেড়েক হল এই স্কুলে যোগদান করেছেন তিনি ৷ গতকাল বিশ্বকর্মা পুজো থাকায় স্কুল ছুটি ছিল ৷ দুপুরবেলা স্কুলেরই এক চতুর্থ শ্রেনীর নজরে আসে স্কুলের ৫টি ক্যামেরা নেই ৷ তারপর তিনি দেখেন স্কুলের টিচার রুম ও অন্যান্য রুম লন্ডভন্ড ৷ এই ঘটনার খবর জানানো হয় স্কুলের প্রধান শিক্ষককে ৷ খবর পেয়েই স্কুলে সেন প্রধান শিক্ষক পার্থ প্রতিম বৈদ্য ৷ খবর দেওয়া হয় পুলিশকেও ৷ পুলিশ এসে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে স্কুলের চার ছাত্র এই ঘটনার সাথে জড়িত ৷ মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে ৷ তাদের কে আজ বারুইপুর আদালতে তোলা হবে ৷ স্কুল কতৄপক্ষের অভিযোগ শেষ ২ বছরে এই নিয়ে ৫বার চুরির ঘটনা ঘটল এই স্কুলে ৷


















