
নিজস্ব সংবাদদাতা,পশ্চিম বর্ধমান, ২০ শে ফেব্রুয়ারি : আসানসোলের আশ্রম মোড়ের সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল ৷ ঘটনার জেরে আসানসোল ব্যবসায়ী মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ৷ বুধবার রাত্রি নটা নাগাদ আশ্রম মোড়ের গণপতি জুয়েলার্সে ৬ জনের ডাকাত দল মাথায় হেলমেট পরে হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকে পড়ে ৷ তবে দলের একজন বাইরে পাহারায় থাকে৷ অপর ৫ জন আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ৫ কেজি সোনার গহনা সহ দোকানে থাকা সমস্ত নগদ টাকা নিয়ে চম্পট দেয় ডাকাতের দল ৷ তবে হেলমেট পরে থাকার কারণে দুষ্কৃতিদের চেনা সম্ভব হয়নি ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ পুলিশের অনুমান, দুষ্কৃতীদের দলটি পূর্বে ক্রেতা সেজে এসে ডাকাতি করে। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে সীমান্তবর্তী এলাকাগুলিতে শীল করা হয়েছে।



















