সোনার বিস্কুট সহ গ্রেপ্তার ৬

সোনার বিস্কুট সহ গ্রেপ্তার ৬

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি, ১৪ই মে : গোপন সূত্রে পাওয়া খবরের ওপর ভিত্তি করে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের একটি টিম শিলিগুড়ির বর্ধমান রোডের একটি শপিং মলের সামনে অভিযান চালিয়ে 24 কিলো সোনা সহ 6 জনকে গ্রেফতার করে। ডিয়ার আই সূত্রে খবর ধৃতরা প্রত্যেকেই মনিপুর এলাকার বাসিন্দা।ধৃতরা হল মহাম্মদ নুমান, লুকুমান, হাফিজ মিসবাহুদ্দীন, জেলিম এহেমেদ,দাউদ আক্তার ও এম এম ওয়াসিম খান। জানা গেছে ধুতরা সোনা গুলি কি নিয়ে কোচবিহার থেকে একটি সরকারি বাসে শিলিগুড়ি আসছিল সেই সময় গোপন খবর থাকায় কেন্দ্রীয় রাজস্ব দপ্তর তাদের অভিযান চালালে এই সোনা উদ্ধার করে। উদ্ধার হওয়া সোনা গুলির মধ্যে রয়েছে কুড়ি সোনার স্তম্ভ ও কুড়িটি সোনার বিস্কুট। ধৃতদের মঙ্গলবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top