‘সোনা পাপ্পু’ মামলায় বড় পদক্ষেপ ইডির! প্রাক্তন ডিসিপি শান্তনু সিনহা ও ঘনিষ্ঠদের ২.৭৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

‘সোনা পাপ্পু’ মামলায় বড় পদক্ষেপ ইডির! প্রাক্তন ডিসিপি শান্তনু সিনহা ও ঘনিষ্ঠদের ২.৭৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা —

‘সোনা পাপ্পু’ মামলায় বড় পদক্ষেপ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কলকাতা পুলিশের প্রাক্তন ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাস এবং তাঁর ঘনিষ্ঠদের নামে থাকা মোট ২ কোটি ৭৮ লক্ষ টাকার স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বৃহস্পতিবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ইডি জানিয়েছে, আর্থিক তছরুপ প্রতিরোধ আইন (PMLA)-এর আওতায় এই সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।

বাজেয়াপ্ত সম্পত্তির মধ্যে রয়েছে কলকাতার তিনটি ফ্ল্যাট এবং মুর্শিদাবাদের কান্দিতে একটি জমি।

তোলাবাজি, জমি দখল ও খুনের অভিযোগে তদন্ত

ইডি সূত্রে জানা গিয়েছে, সোনা পাপ্পু এবং তাঁর সহযোগীদের বিরুদ্ধে তোলাবাজি, জমি দখল ও খুনের মতো একাধিক গুরুতর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। সেই তদন্তের অংশ হিসেবে গত ১ এপ্রিল, ১৯ এপ্রিল, ২৬ এপ্রিল এবং ২২ মে কলকাতা ও সংলগ্ন এলাকায় একাধিক জায়গায় তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

তল্লাশির তালিকায় ছিল প্রাক্তন পুলিশকর্তা শান্তনু সিনহা বিশ্বাস, জয় কামদার এবং সোনা পাপ্পুর বাড়ি ও অফিস।

তল্লাশিতে উদ্ধার নগদ টাকা, সোনার গয়না ও অস্ত্র

ইডির দাবি, তল্লাশির সময় নগদ ১ কোটি ৬৪ লক্ষ টাকা, সোনার গয়না, একটি টয়োটা ফরচুনার গাড়ি, একটি বেআইনি রিভলবার এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ও ডিজিটাল ডিভাইস উদ্ধার করা হয়।

এই মামলায় প্রোমোটার জয় কামদার, দক্ষিণ কলকাতার সোনা পাপ্পু এবং কলকাতা পুলিশের প্রাক্তন ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসকে গ্রেপ্তার করেছে ইডি। এবার তাঁদের সঙ্গে সংশ্লিষ্ট ২ কোটি ৭৮ লক্ষ টাকার স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার কথা জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই পদক্ষেপে ‘সোনা পাপ্পু’ মামলার তদন্তে নতুন মাত্রা যোগ হল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top