সোশ্যাল ডিসটেন্স না মেনে ভিড় করায় জগতপুর ও মৃধা মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিল বাজার কমিটি

সোশ্যাল ডিসটেন্স না মেনে ভিড় করায় জগতপুর ও মৃধা মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিল বাজার কমিটি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ১৭ এপ্রিল, জগতপুর বাজারে ও জ্যোতি নগর মৃধা মার্কেট বাজারে ভিড় নিয়ন্ত্রণ করতে বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিল বাজার কমিটি। বাজার কমিটির দাবি, এক সপ্তাহ ধরে বাজার করতে আসা ক্রেতাদের বোঝানো হচ্ছিল তারা যাতে সামাজিক দূরত্ব বজায় রেখে বাজার করে এবং বাজারে এসে জমায়েত না করে। সেই কথা না শুনেই বাজারে ভিড় করছিল মানুষ সেই কারণে জগতপুর এবং মৃধা মার্কেট বাজার সহ বেশ কয়েকটি বড় বড় বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিল বাজার কমিটি।

জগৎপুর বাজার ৪ দিনের জন্য বন্ধ রাখা হবে এবং নিউটাউন থানা এলাকার মৃধা মার্কেট বাজার ৫ দিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাজার কমিটি।এরপরেও যদি মানুষ না সচেতন হয় পরবর্তীকালে আবারো বাজার বন্ধ রাখা হবে বলে জানায় বাজার কমিটি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top