সৌরভ গঙ্গোপাধ্যায়কে রাজকীয় সংবর্ধনা জ্ঞাপন করল সিএবি

সৌরভ গঙ্গোপাধ্যায়কে রাজকীয় সংবর্ধনা জ্ঞাপন করল সিএবি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্ক,কলকাতা: শুক্রবার বিকেলে সদ্য প্রাক্তন হওয়া প্রেসিডেন্টের জন্য সিএবি’তে বন্দোবস্ত ছিল রাজকীয় সংবর্ধনা। বোর্ডের প্রেসিডেন্ট পদে কার্যভার গ্রহণের উদ্দেশ্যে মুম্বই উড়ে যাওয়ার আগেরদিনই সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে এলাহি আয়োজনে বিরত থাকছে বলেছিলেন। কিন্তু বোর্ডের সর্বময় কর্তা হিসেবে ঘরের ছেলে মসনদে, এলাহি আয়োজন থেকে বিরত থাকতে নারাজ সিএবি’ও। পরিকল্পনামতোই ভিভিএস লক্ষ্মণ ও মহম্মদ আজহারউদ্দিনের উপস্থিতিতে শুক্রবার বিকেলে নয়া বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে রাজকীয় সংবর্ধনা জ্ঞাপন করল সিএবি।

সংবর্ধনা অনুষ্ঠানে এদিন স্বাভাবিকভাবেই বোর্ড প্রসিডেন্ট হিসেবে তাঁর আগামীদিনের বিভিন্ন পরিকল্পনা নিয়ে আভাস দিলেন মহারাজ। যার মধ্যে অন্যতম ছিল ভারতের মাটিতে দিন-রাতের টেস্ট চালু করার ভাবনা। এবিষয়ে সৌরভ জানালেন, ‘আমি বরাবরই দিন-রাতের টেস্ট ম্যাচ আয়োজনের পক্ষে।’ সম্প্রতি রাঁচি টেস্টে প্রত্যাশামাফিক দর্শক সমাগম না হওয়ায় দেশের নির্দিষ্ট কিছু ভেন্যুতে টেস্ট ম্যাচ সীমিত রাখার কথা সুপারিশ করেছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। নয়া বিসিসিআই প্রেসিডেন্ট সে পথে না হেঁটে বরং দিন-রাতের টেস্ট চালু করার ভাবনার পথে।

তাঁর কথায়, কাজের দিনগুলোতে মানুষ টেস্ট ম্যাচ দেখার আগ্রহ হারাচ্ছে। তাই দিনের পরিবর্তে টেস্ট ম্যাচগুলো যদি দিন-রাতের আয়োজন করা যায় তবে সারাদিন কাজের শেষে দর্শককে মাঠমুখো করা সম্ভব হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে ভারত অধিনায়ক বিরাট দিন-রাতের টেস্টের বিষয়ে কতটা আগ্রহী। প্রশ্নের উত্তরে মহারাজ বলেন, ‘বিরাটের সঙ্গে আমার এবিষয়ে কথা হয়েছে এবিষয়ে। বিরাট নিজেও দেশের মাটিতে দিন-রাতের টেস্ট খেলতে যথেষ্ট আগ্রহী।’ অর্থাৎ দেশের মাটিতে অদূর ভবিষ্যতে দিন-রাতের টেস্ট চালু হয়ে গেলে অবাক হওয়ার কিছু থাক।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top