
নয়াদিল্লি: এবার স্কুলের একশো গজের মধ্যে থাকবেনা কোন সিগারেটের দোকান। এমনটাই নির্দেশ দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। তামাকজাত দ্রব্য থেকে পড়ুয়াদের দূরে রাখতেই এমন নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবারই এমন নির্দেশিকা জারি করা হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে।



















