স্কুলের ছাদে বসে মদ্যপান ,বেসামাল হয়ে পড়ে গিয়ে গুরুতর আহত এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান

স্কুলের ছাদে বসে মদ্যপান ,বেসামাল হয়ে পড়ে গিয়ে গুরুতর আহত এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ ২৪ পরগনা, ১৭ ই মে :স্কুলের ছাদে বসে মদ্যপান করার সময় বেসামাল হয়ে পড়ে গিয়ে গুরুতর আহত হলো এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান । আহতের নাম তাজু মার্ক । ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে ।
বারুইপুর এর দক্ষিণ দুর্গাপুর তিলোত্তমা বালিকা বিদ্যালয়ে বৃহস্পতিবার পৌঁছায় কেন্দ্রীয় বাহিনীর একটি দল । তার মধ্যে বেশ কয়েকজন রাতে ওই স্কুলের ছাদে বসে মদ্যপান করছিল । সেই সময় কোনো কারণে বেসামাল হয়ে তাজু মার্ক নামে এক জওয়ান নীচে পড়ে যায় । গুরুতর আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বারুইপুর মহকুমা হাসপাতালে । প্রাথমিক চিকিৎসা শুরু হলেও অবস্থার অবনতি হওয়ায় তাকে স্থানান্তরিত করা হয় কলকাতায় ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top