
নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি,৮ ই জুলাই :স্কুলের ছাদ থেকে পড়ে গিয়ে আশঙ্কাজনক দুই ছাত্র। সোমবার ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির ফুলবাড়ীর নারায়ানা স্কুলে। শিলিগুড়ির কাছে ফুলবাড়ীর একটি ইংরেজি মাধ্যম স্কুলের পাঁচতলা থেকে পড়ে দুই ছাত্র গুরুতর আহত।আহত দুই ছাত্রই ক্লাস নাইনে পড়াশুনো করে স্কুলটিতে*।
দু’জনকেই নিয়ে যাওয়া হয়েছে ফুলবাড়ীর একটি হাসপাতালে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। আহত ছাত্র দের নাম রিশব আর্য এবং ঋত্বিক কুমার সিংহ দুজনের বাড়ি বিহারে। জানা গিয়েছে দুই ছাত্র খেল ছিল। সেই সময় অস্বাধনতা বসত পড়ে যায়। এরমধ্যে রিশব আর্যর অবস্থা আশঙ্কা জনক*।বিক্ষোভ উঠে যায়।


















