স্কুলের মধ্যে দুঃসাহসিক চুরি বীরভূমের সিউড়িতে ‌

স্কুলের মধ্যে দুঃসাহসিক চুরি বীরভূমের সিউড়িতে ‌

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বীরভূমের সিউড়ির অরবিন্দ পল্লীতে একটি বেসরকারি স্কুলে শুক্রবার রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। গভীর রাতে কেউ বা কারা চুরির উদ্দেশ্যে স্কুলের প্রধান দরজা ভেঙে স্কুলের মধ্যে প্রবেশ করে। চুরির উদ্দেশ্যে ভাঙচুর চালানো হয় বেশ কয়েকটি আলমারিতে, চুরি করার উদ্দেশ্যে একত্রিত করা হয় ডেক্সটপ ও স্কুলের বিভিন্ন সামগ্রী। যদিও হঠাৎ করে সেই সময় স্কুলের নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মী জানতে পারে ব্যাপারটা।

সে চিৎকার-চেঁচামেচি করতেই সেখান থেকে তেমন কিছু নিয়ে যেতে পারেনি চোরের দল।পুরো ব্যাপারটি জানানো হয় স্কুল কর্তৃপক্ষকে। স্কুল কর্তৃপক্ষ আসে এবং জানান তেমন কিছু নিয়ে যেতে পারেনি, যদিও কতটা কি নিয়ে গেছে এখনই বলতে পারছেন না তারা। খবর দেওয়া হয়েছিল সিউড়ি থানায়। সিউড়ি থানার পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করেছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top