
নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুর ,১২ ই মার্চ:স্কুলে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দুর্গাপুরে। ঘটনাটি নিউটাউনশিপ থানার অন্তর্গত এম এ এম সি টাউনশিপের বিবেকানন্দ বিদ্যামন্দিরের। গতকাল রাতে টিনের ছাদ কেটে ফলস সিলিং কেটে দুষ্কৃতির দল স্কুলের ভেতরে ঢোকে। প্রধান শিক্ষিকার ঘরে যে আলমারী আছে সেই আলমারীতে রাখা ২২হাজার টাকা নগদ ও বেশ কিছু জরুরী নথিপত্র নিয়ে চম্পট দেয় ওই দুষ্কৃতির দল। পাশাপাশি স্কুলের অন্যান্য ঘরে রাখা দুটি আলমারী ভেঙ্গেছে, সাথে কম্পুউটার রুমের তালাও ভাঙ্গা হয়েছে। খবর যায় থানায়। নিউটাউনশিপ থানার পুলিশ এসে বিষয়টি খতিয়ে দেখে যায়। আরো কিছু চুরি গেছে কিনা তা খতিয়ে দেখছে স্কুল কর্তৃপক্ষ ও পুলিশ।



















