স্ক্র্যাপ বিক্রি করে এক মাসেই ৬২৮ কোটি টাকা আয় ভারতীয় রেলের, খালি হল ১৪ একরেরও বেশি জমি

স্ক্র্যাপ বিক্রি করে এক মাসেই ৬২৮ কোটি টাকা আয় ভারতীয় রেলের, খালি হল ১৪ একরেরও বেশি জমি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



দেশ —

স্ক্র্যাপ বিক্রি করে ৬০০ কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা নিয়েছিল ভারতীয় রেল। এবার সেই লক্ষ্যও ছাপিয়ে গেল রেলমন্ত্রক। অক্টোবর মাসজুড়ে বিশেষ অভিযান চালিয়ে অপ্রয়োজনীয় স্ক্র্যাপ বিক্রি করে মোট ৬২৮.৪৯ কোটি টাকা আয় করেছে ভারতীয় রেল। একইসঙ্গে রেলের দখলে থাকা ১৪ একরেরও বেশি জমি পরিষ্কার করে ফাঁকা করা সম্ভব হয়েছে। সোমবার রেলমন্ত্রকের তরফে এই তথ্য জানানো হয়েছে।

এক মাসেই ৬২৮ কোটি টাকার আয়

রেলমন্ত্রকের বিবৃতি অনুযায়ী, গত ২ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে বিশেষ অভিযান চালানো হয়। এই সময়ের মধ্যে বিভিন্ন জায়গায় এক লক্ষেরও বেশি পরিচ্ছন্নতা অভিযান হয়েছে। পাশাপাশি প্রায় ১.৫ লক্ষ ইউনিট ইলেকট্রনিক বর্জ্য নিষ্পত্তি করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভারতীয় রেলের বিভিন্ন জোন, ডিভিশন, প্রোডাকশন ইউনিট, রাষ্ট্রায়ত্ত সংস্থা এবং অন্যান্য রেলওয়ে প্রতিষ্ঠানে ‘বিশেষ অভিযান ৬’ সফলভাবে পরিচালিত হয়েছে। এই অভিযানের মাধ্যমে দীর্ঘদিন ধরে জমে থাকা একাধিক কাজের নিষ্পত্তি করা হয়েছে।

স্ক্র্যাপ সরিয়ে ফাঁকা ১৪ একরেরও বেশি জমি

অপ্রয়োজনীয় স্ক্র্যাপ বিক্রির ফলে রেলের প্রায় ৬ লক্ষ ২০ হাজার বর্গফুটেরও বেশি জায়গা খালি হয়েছে। আয়তনের নিরিখে যা ১৪ একরেরও বেশি। এর ফলে রেলের অব্যবহৃত জায়গা পরিষ্কার করার পাশাপাশি বিপুল পরিমাণ অর্থও আয় হয়েছে।

এছাড়াও ইলেকট্রনিক বর্জ্য ব্যবস্থাপনা ও নিষ্পত্তির মাধ্যমে প্রায় ১০.৪৩ কোটি টাকা আয় হয়েছে বলে জানিয়েছে রেলমন্ত্রক। সাধারণ মানুষের অভিযোগ, আপিল এবং দীর্ঘদিন ধরে বকেয়া থাকা কাজ দ্রুত নিষ্পত্তির দিকেও বিশেষ অভিযান চলাকালীন গুরুত্ব দেওয়া হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top