
নিজস্ব সংবাদদাতা, নদিয়া, ১ এপ্রিল, সারা বছর ধরেই রাজ্যের বিভিন্ন স্টেশনে থাকা গর্ভমেন্ট রেলওয়ে পুলিশ রেলযাত্রী নানা সুবিধা অসুবিধার পরিষেবা দিয়ে থাকেন। নদিয়ার রানাঘাট জি আর পি থানার পুলিশ এবার করোনা ভাইরাসের জেরে লক ডাউনের সময় দুঃস্থ ও সাহাজুপার্থি মানুষদের পাশে দাঁড়ালেন।
রানাঘাট রেলওয়ে স্টেশনের ভবঘুরে, গৃহহীন, গরিব মানুষদের কথা মাথায় রেখে রানাঘাট জি আর পি থানার পুলিশ কর্মীরা বেশকিছু মানুষকে কিছু শুক্ন খাবার তুলে দিলেন।খুব স্বাভাবিক ভাবে এই কাজে ভবঘুরেদের পাশে আসতে পেরে পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়াররা নিজেদেরকে ধন্য মনে করছেন।এছাড়াও এদিন রানাঘাট রেল স্টেশনের এক চা বিক্রেতা বিনা পয়সায় ভবঘুরেদের মধ্যে চা বিতরন করলেন।



















